যারা পেলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক!

thai foods

খাসখবর গণমাধ্যম ডেস্ক➤ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাত জন সংবাদকর্মীকে দেয়া হয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক।

thai foods

শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তথ্য ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আজীবন সম্মাননা পদক লাভ করেছেন মরহুম সাংবাদিক হাসান শাহরিয়ার। প্রাতিষ্ঠানিক সম্মাননা পান দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ । আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা লাভ করে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ।

গ্রামীণ সাংবাদিকতা পদক লাভ করেন সাংবাদিক নিজামুল হক। উন্নয়ন সাংবাদিকতায় পদক পান সাংবাদিক মিচেল। নারী সাংবাদিকতায় পুরস্কার পান বনানী মল্লিক এবং ফটো সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন বাংলা ট্রিবিউনের সাজ্জাদ হোসেন। পদকপ্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল ইসলাম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মুহাম্মদ নুরুল হুদা, ইশতিয়াক রেজা, নঈম নিজাম, জুরিবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী।

খখ/মো মি

আগেতিন মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন শনাক্ত ১৭৪৩, মৃত্যু ৬১
পরে‘সরকার নয়, জিয়ার লাশ নিয়ে বিএনপিই আবোল-তাবোল বকছে’-ওবায়দুল কাদের