করোনায় গত ২৪ ঘন্টায় শনাক্ত ১১১৬ জন, মৃত্যু ১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টা আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে।

thai foods

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ।

এ নিয়ে টানা তিনদিন করোনা শনাক্তের সংখ্যা হাজারের ওপরে থাকলো। এর আগের দিন শুক্রবার ১ হাজার ১৪৬ জনের শরীরে শনাক্ত হয়েছিল। তার পরদিন শনিবার ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

খখ/মো মি

আগে“প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে এ অঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন”-ড. হাছান মাহমুদ
পরে৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো মুজিববর্ষের সময়কাল