এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤এখন পর্যন্ত বাংলাদেশ করোনা টিকার সর্বোচ্চ অনুদান পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ মোট ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডোজ টিকা পায়।

thai foods

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯-এর আরও ১ কোটি (১০ মিলিয়ন) ডোজ টিকা অনুদান প্রদানের মাধ্যমে সারাদেশে টিকাদান সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া কোভিড-১৯ টিকার সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে কোভিড-১৯ টিকা বেশি প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সাথে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।

বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯ টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কভিড-১৯ টিকা গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরির লক্ষ্যে প্রদত্ত এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতাদেশে পরিণত হয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায়”-ড. হাছান মাহমুদ
পরেতিন দিনে টিকা পেল ১ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৫৪৪ জন