“বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আমাদের জাতীয় প্রেরণার উৎস”

চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানার ৭ই মার্চ দিবস উদযাপন
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤সোমবার (৭ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পৃথক কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চ দিবস উদযাপন করেছে।

thai foods

ঐতিহাসিক সাতই মার্চ দিবসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদযাপন উপলক্ষে সোমবার(৭ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভার।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরী ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ আমাদের জাতীয় প্রেরণার উৎস। ১৯৭১ সালের এদিন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দেন তার মধ্য দিয়ে নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি।

বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ভৌগোলিক সীমারেখা শুধু স্বাধীনতা নয়। বঙ্গবন্ধুর ভাষণে মানুষের মুক্তি ও বাঁচার আকাঙ্ক্ষা-আকুতি সম্পূর্ণ পরিস্ফুটিত হয়েছিল। সাতই মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতার মৌলিক ঘোষণা, বাংলার স্বাধীনতা, বাঙালির মুক্তির হালখাতা।

এদিকে, সোমবার (৭ মার্চ) সকালে চন্দনাইশ থানা পুলিশের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার সকল অফিসার ও ফোর্সগণ।

খখ/মো মি

আগেচলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইমন সাদিক
পরে“সাকিব তাহলে বোর্ডকে মিথ্যা প্রমাণ করতে চাইছে?-পাপন