রমজানের চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। আজ (শনিবার) রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সাহরি খেয়ে রোববার (৩ এপ্রিল) প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

thai foods

সন্ধ্যায় (০২ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানাগেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নব নিযুক্ত খতিব মুফতি  রুহুল আমীন উপস্থিত ছিলেন।

এদিকে, মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল শুক্রবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে দেশগুলোতে শনিবার থেকে রোজা শুরু হয়।

ইসলামিক বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখছেন সেসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেসব দেশের পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

খখ/মো মি

আগেসুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্যোগ সরকারের
পরে“আগামী জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে”-ওবায়দুল কাদের