খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤“আমার মতো হত দরিদ্র, গৃহহীন-ভূমিহীন কোনো দিন ভাবিনি এত সুন্দর একটি বাড়ি পাব, জমির মালিক হব” – একথা গুলো বললেন রাউজান থানা পুলিশের কাছ থেকে বাড়ি ও জমির দলিল পাওয়া নাজমা আক্তারের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশের কাছ থেকে বাড়ি ও জমির দলিল পাওয়া নাজমা আক্তার বললেন, স্বামী- সন্তান নিয়ে এতো দিন ভাড়া বাসায় থেকে অতি কষ্টে দিন পার করেছি। সুন্দর একটি বাড়ি ও জমির দলিল পাওয়ায় আগামী দিন গুলো সুখে শান্তিতে কাটাতে পারব।
আজ সকালে (১১ এপ্রিল) রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুনের কাছ থেকে জমির দলিল পাওয়ায় পর একথা গুলো বলেন নাজমা আক্তার।
সকাল ১১টায় (১১ এপ্রিল) রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন গৃহহীন নাজমা আক্তারকে নির্মিত বাড়ি ও জমির দলিল হস্তান্তর করেন। এসময় রাউজান থানার
সেকেন্ড অফিসার অজয় দেব শীল উপস্থিত ছিলেন।
ওসি আবদুল্লাহ আল হারুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে গৃহহীনদের জন্য বাড়ি নির্মানের জন্য উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা পাওয়ার পর রাউজানের মাননীয় এমপি মহোদয় ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় এই বাড়িটি নির্মান করি। গৃহহীনদের মধ্য থেকে রাউজান পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ছত্রপাড়ার আক্তার হোসেনের স্ত্রী গৃহহীন নাজমা আক্তারকে মনোনীত করা হয়।
রোববার (১০ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয়।
ভার্চুয়ালি গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
খখ/মো মি


