সাতকানিয়া থানা পুলিশের অভিযানঃ ১৫ হাজার ইয়াবাসহ ৪ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ৪ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (১৮ এপ্রিল) আড়াইটার দিকে ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান এর নেতৃত্বে সংগীয় এসআই সুব্রত দাশসহ ‘টিম সাতকানিয়া’ থানা এলাকার কেওচিয়া ইউনিয়ন পরিষদস্থ জনার কেওচিয়া তেমুহনী মেসার্স নিজাম উদ্দিন এন্ড ব্রাদার্স এলপিজি অটো ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘মিয়ামি এয়ারকন’ পরিবহনে অভিযান চালায়।
কক্সবাজার হতে আসা ঢাকাগামী মিয়ামি এয়ারকন পরিবহন নামের বাসটির (যার রেজি নং ঢাকা মেট্রো-১৫-২০২৯) F- 3,4 G- 3,4 সিটে যাত্রীবেশে থাকা ৪ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ‘টিম সাতকানিয়া’।

যাত্রীবেশে এই ৪ জন নারী মাদক ব্যবসায়ীরা হলো, পারভীন আক্তার (২০), শফিকা বেগম(২২), দিলদার বেগম(৪২), শওকত আরা(১৯)।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের পরিহিত হিল জুতার হিলের ভিতরে, ট্রলি ব্যাগের পাইপের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলি ব্যাগ, ৯ জোড়া হিল জুতা জব্দ করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়া এই ৪ নারী ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানোর জন্য তারা নানা কৌশল অবলম্বন করেছে। এবার তারা হিল জুতার তলায়, ট্রলি ব্যাগের পাইপের ভিতরে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচার করছিল।

গ্রেফতার এই ৪ জন নারী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় (নং ১৬, তাং -১৮-০৪-২০২২) গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

খখ/মো মি

আগেবিশ্বব্যাংক আরও ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশকে
পরে“শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা উদ্দেশ্যমূলক”-শিক্ষামন্ত্রী