আজ পবিত্র ঈদুল ফিতর

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর।

thai foods

এবার করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় আবদ্ধ জীবন থেকে বের হয়ে মুক্তপ্রাণে জাতি উদযাপন করবে পবিত্র এ দিনটি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার রমজানের ৩০ দিন পূর্ণ হয়েছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে গতকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে।

খখ/মো মি

আগে“আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন্দ্র গুহের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক”-ড. হাছান মাহমুদ
পরেরাজধানীতে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু