খাসখবর বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখায় ও মূল্য তালিকা না টাঙানোয় ৮ প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ এপ্রিল) উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
অভিযানে অর্থদন্ড পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভাণ্ডারী ট্রেডিং, কর্ণফুলী স্টোর, বিয়ে বাজারকে ৫হাজার টাকা করে, আলীফ স্টোর, ব্যবসায়ী শফিউল আলম, মো. আকবরকে ৫০০ টাকা করে, বশর স্টোরকে ১ হাজার টাকা ও খাজা এন্টারপ্রাইজকে ২শ টাকা জরিমানা করে নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
এ সময় তিনি পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পড়া নিশ্চিত করতে অনুরোধ জানান এবং ভবিষ্যতের জন্য সকলকে সতর্ক করে দেন।
খখ/প্রিন্স


