জামায়াতের আরও ১০ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের টেরিবাজারে গোপন বৈঠকঃ
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারে গোপন বৈঠকের সময় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতাকর্মীর মধ্যে আরও ১০ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

thai foods

বুধবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, টেরিবাজারের গোপন বৈঠকের সময় গ্রেফতারের মধ্যে ১০ জন জামায়াত নেতাকর্মীর রিমান্ড আবেদন করা হয়েছিল। আজ আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড দেওয়া নেতাকর্মীরা হলেন- সাইফুদ্দিন খালেদ (৩৫), মো. হুমায়ুন কবির (৫০), রাশেদুল করিম রাশেদ (৩৪), হাফেজ মো. তাজুল অইসলাম (৩৮), মো. ইস্রাফিল (৫০), মো. শাহজাহান (৩৮), মো. সাদ্দাম হোসাইন (৩২), হুমায়ন কবির (২৪), ওসমান গনি ওরফে ওসমান (২৯) ও সাইইফুল ইসলাম (২৪)।

সিএমপির প্রসিকিউশন শাখা সূত্রে জানা গেছে, গত ১৭ মে নগরীর টেরিবাজার এলাকা থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীর মধ্যে প্রথম ৫ জনের রিমান্ড শেষে আজ (বুধবার) পরবর্তী ১০ জনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ১০ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৬ মে (সোমবার) রাত ১০ টায় নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকার আল বয়ান নামের একটি হোটেলে গোপন বৈঠকের খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় মিটিং করা অবস্থায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জামায়াতের ৪৯ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কোতোয়ালী থানা পুলিশ।

খখ/মো মি

আগে“ইভিএম মেশিন নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি”-সিইসি
পরেকলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের উপ-মহাপরিদর্শক ঘুষের ৮০ হাজার টাকাসহ দুদকের হাতে গ্রেফতার