নিহত ক্যাপ্টেন হাদিসুরের পরিবার পাচ্ছে প্রায় ৫ কোটি টাকা, ভাইকে দেয়া হচ্ছে চাকরি

ইউক্রেনে রকেট হামলায়
thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ ইউক্রেনে বাংলাদেশি পতাকাবাহী ‘বাংলার সম্বৃদ্ধি’ জাহাজে রকেট হামলার ঘটনায় নিহত ক্যাপ্টেন হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ডলার (প্রায় ৫ কোটি টাকা) ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

thai foods

ডলারের দাম চড়া থাকায় বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী ক্ষতিপূরণের এই অঙ্ক প্রায় ৫ কোটি টাকার সমান।

নৌ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরিও দেওয়া হয়েছে। তিনি আগামী ১ জুন কাজে যোগ দেবেন।

বুধবার (২৫ মে) রাজধানীর বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউক্রেনের একটি বন্দরে বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের পরিবারকে ৪ কোটি ৩৯ লাখ টাকা দেবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজের অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। পাশাপাশি হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি ১ জুন যোগ দিতে পারেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরীর অংশগ্রহণে এই সভায় পরিচালনা পর্ষদের সদস‍্য নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন,পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জাহাজটি তার পূর্ব ইউরোপীয় প্রতিবেশি রাশিয়ার আক্রমণের পর ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল। ৩ মার্চ জাহাজটিতে রকেট হামলায় জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর নিহত হন। এরপর থেকে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। হাদিসুরের মরদেহ ইউক্রেনের কাছে একটি বাঙ্কারে সংরক্ষণ করা হয় এবং ১৪ মার্চ তার মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হয়।

খখ/মো মি

আগেকলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের উপ-মহাপরিদর্শক ঘুষের ৮০ হাজার টাকাসহ দুদকের হাতে গ্রেফতার
পরেআবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ আসবে শনিবার