খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ দীর্ঘ প্রায় এক যুগ পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদ পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছর এ কমিটির মেয়াদকাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের প্রায় ছয় মাস পর এসে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। ১০১ সদস্যের কমিটির মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৩৫ জনের নাম উল্লেখ করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি ৬৬ জনের নাম আগামী দু’মাসের মধ্যে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
প্রসঙ্গত, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০ সালে। সেই কমিটি দুই বছর পর ২০১২ সালের ৬ জুলাই ৭১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। সেই থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ আর কোনো কমিটি পায়নি। সর্বশেষ গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়নি। ওই সময় একই পদে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণার প্রস্তাব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
কমিটিতে ১১ জন সহ-সভাপতি পদে সুযোগ পেয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ফারুক (পটিয়া), জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী (সাতকানিয়া), একই কমিটির সহ-সভাপতি মো. মুর্তজা কামাল চৌধুরী (পটিয়া), চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম , জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (সাতকানিয়া), জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোছাইন (বাঁশখালী), জাপান আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নাসির উদ্দিন (চন্দনাইশ), জেলা যুবলীগের সাবেক আইন সম্পাদক অ্যাড. শাহাদাত কবির বাহাদুর (আনোয়ারা), জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক মো. মাইনুদ্দিন চৌধুরী (পটিয়া)।
যুগ্ম সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. নাছির উদ্দিন মিন্টু (সাতকানিয়া) ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আজম (বোয়ালখালী)।
সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পেয়েছেন চন্দনাইশ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুরিদুল আলম মুরাদ, জেলা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মু. বেলাল হোসেন মিঠু (চন্দনাইশ), জেলা যুবলীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবিদ হোসেন (কর্ণফুলী), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন (পটিয়া) এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এন এম ফরহাদুল আলম (বাঁশখালী)।
প্রচার সম্পাদক পদে জেলা যুবলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল হাসান টিটু (পটিয়া)। জেলা যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক রাজু দাস হিরোকে (পটিয়া) দপ্তর সম্পাদক হয়েছেন। গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক পদে আনোয়ারা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার মো. ওসমান গনি (আনোয়ারা), জেলা যুবলীগের সদস্য মো. হাবীবুল হক চৌধুরীকে (পটিয়া) অর্থ সম্পাদক পদে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জামিল উদ্দিন (লোহাগাড়া) শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ (কর্ণফুলী) ত্রাণ সম্পাদক।
সমাজ কল্যাণ পদে পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী (চন্দনাইশ), বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদুল হক চৌধুরী মার্শাল (বাঁশখালী), স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কায়সার (চন্দনাইশ), জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে উপজেলা যুবলীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার অমল রুদ্র (লোহাগাড়া), তথ্য ও গবেষণা সম্পাদক পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান (আনোয়ারা)।
সহ-সম্পাদক পদে— কুতুব উদ্দিন শাহ ইমন (লোহাগাড়া) ও আরমান হেলালী (সাতকানিয়া)।
সদস্য পদে সুযোগ পেয়েছেন আবু নাইম মো. মিনহাজ উদ্দিন (চন্দনাইশ), আব্দুল হান্নান লিটন (পটিয়া), মো. মহিউদ্দিন (লোহাগাড়া)।
খখ/মো মি


