গ্রামে গিয়ে রান্না করলেন শচীন টেন্ডুলকার, সঙ্গে ছিলেন স্ত্রী-কন্যা

উপলক্ষ ৫০তম জন্মদিন
thai foods

খাসখবর খেলা ডেস্ক: গত ২৪ এপ্রিল ছিলো লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ৫০তম জন্মদিন। জীবনের ৫০তম বসন্তে পা রাখেন শচীন। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের জন্মদিন উদযাপন করে মুম্বাই ইন্ডিয়ান্স।

thai foods

এবার গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন উদযাপন করলেন লিটল মাস্টার। জন্মদিন উপলক্ষ্যে গ্রামের রান্নাঘরে রান্না করেন শচীন টেন্ডুলকার।

স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারার সঙ্গে রান্না করতে দেখা যায় শচীনকে। আইপিএলে খেলার কারণে তাদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি ছেলে অর্জুন টেন্ডুলকার। নিজের জন্মদিন উদযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শচীন।

সেখানে দেখা যায় স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারা কিছু একটা রান্না করছে। অন্যদিকে চুলায় আগুন জ্বালানতে ব্যস্ত শচীন।

রান্না করার এমন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শচীন লিখেন, ‘আপনি যে প্রতিদিন হাফ সেঞ্চুরি করেন তা নয়, কিন্তু যখন আপনি করেন, তখন যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে উদযাপন করা মূল্যবান। সম্প্রতি একটি শান্ত নির্জন গ্রামে আমার দলের সঙ্গে একটি বিশেষ ফিফটি উদযাপন করা হয়েছে – আমার পরিবার!’

সেইসঙ্গে ছেলে অর্জুনকে মিস করছেন বলেও উল্লেখ করেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

খখ/মো মি

আগেশেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক
পরেতৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা