টাকার ভাগ নিয়ে পাহাড়তলীতে এক যুবলীগ নেতা খুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: উপনির্বাচনের টাকার ভাগ নিয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে স্থানীয় এক যুবলীগ নেতা খুন হয়েছেন।

thai foods

বন্ধু জসিমের ছুরিকাঘাতে খুন হওয়া মো. হোসেন মান্না (৪৫) স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তারা দুজনই চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সাংসদ মহিউদ্দিন বাচ্চুর অনুসারী।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাহাড়তলী সরাইপাড়ায় এবতেদায়ি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত জসিমকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহত মো. হোসেন মান্না সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুর পক্ষে কাজ করেন নিহত মান্না ও অভিযুক্ত জসিম। নির্বাচনী কাজের জন্য দেওয়া টাকার ভাগাভাগি নিয়ে মান্নার সঙ্গে জসিমের ঝগড়া হয়। আজ দুপুরে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মান্নাকে ছুরিকাঘাত করে জসিম পালিয়ে যায়। পরে তাকে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন গণমাধ্যমকে বলেন, সরাইপাড়ায় মো. হোসেন মান্না নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার সঙ্গে প্রতিবেশী জসিমের ঝামেলা চলছিল। আজ কথা-কাটাকাটির একপর্যায়ে মান্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জসিম।

তিনি বলেন, ‘তারা যুবলীগ নেতা কি না জানি না, তবে উভয়ই সংগঠনটির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে শুনেছি। পদ-পদবিতে ছিলেন কি না সেটা এখনও জানতে পারিনি। পলাতক জসিমকে ধরতে অভিযান চলছে। তাকে গ্রেপ্তার করা হলে খুনের মূল কারণ জানা যাবে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

খখ/মো মি

আগেআজ ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো
পরে“ফ্রান্স আমাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী”-প্রধানমন্ত্রী