ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: দুইদিনের হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে দলটি।

thai foods

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে এ অবরোধ সফল করার জন্য আহ্বান জানান।

রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

২৮ অক্টোবরের রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলো দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং তিনদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। রোববার ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করছে। যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

খখ/মো মি

আগেবিএনপি নেতা সোহেল-হেলাল-সপুর কারাদণ্ড
পরেবাকলিয়ায় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার