খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২০ নভেম্বর বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া পাঠানতলী এলাকায় দাউদ খানের ছেলে সোলায়মান খান প্রঃ নাহিদ (৩২) এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে আজিজুল ইসলাম ওরফে মিলন (২২)।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন বলেন, গত ২০ নভেম্বর
(সোমবার) ভোররাতে নতুন ব্রিজ এলাকায় নাহিদ ও মিলন নামের দুই মাদক কারবারিকে তিন হাজার ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
খখ/মো মি


