খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড়স্থ মজুমদার টেলিকম নামক দোকানের সামনে রাস্তার উপর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি মোঃ শাকের (৩২)
কক্সবাজারের টেকনাফ থানার মোঃ হোসেনের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি,) এস এম ওবায়েদুল হক।
পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর দুপুর ২টার সময় সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তীর নেতৃত্বে এসআই মোঃ মোস্তফা কামাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিনেমা প্যালেস মোড়স্থ মজুমদার টেলিকম নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ শাকেরকে (৩২) আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২টি কাগজের কার্টুনের ভিতর হতে যার প্রত্যেকটিতে ১০ কেজি করে সর্বমোট ২০ কেজি গাঁজা (নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায়) উদ্ধার করা হয়।
খখ/মো মি


