খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ শহীদ বশরুজ্জামান গোলচত্তরের পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- প্রদীপ কুমার বিশ্বাস (৪৮) ও মোঃ রুবেল হোসেন প্রঃ রুবেল মোল্লা(৩৮)।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো, আফতাব হোসেন জানান, ৯ জানুয়ারি পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ শহীদ বশরুজ্জামান গোলচত্তরের পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে প্রদীপ কুমার ও রুবেল হোসেনকে ২৮০০ (দুই হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


