শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: এবারের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

thai foods

একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন তিনি।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি।

এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

খখ/মো মি

আগেকোতোয়ালী থানার অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার
পরেবাদ পড়লেন ২৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী