“নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি”- ম্যানেজার নেজাম উদ্দীন

বান্দরবানের রুমায় ব্যাংক ম্যানেজার অপহরণ:
thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: পার্বত্য জেলা বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীন মুক্তি পেয়ে পরিবারের সান্নিধ্যে এলেও তার চেহারায় ভয়-আতঙ্কের ছাপ কাটেনি।

thai foods

এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নেজাম উদ্দীন গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, ‘নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি ফিরে এসেছেন’।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে রাতে বান্দরবান সদর র‍্যাব কার্যালয়ে রাখা হয়। আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীন বলেন, ‘আপনাদের সবার কঠোর প্রচেষ্টায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আজ আমি অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

নেজাম উদ্দীনের স্ত্রী মাইসুরা ইসফাত গণমাধ্যমকে বলেন, ‘আমার স্বামীকে যখন অপহরণ করা হয়, এ সংবাদ যখন পাই,
তখন চোখে অন্ধকার ছাড়া কিছু দেখিনি। প্রিয় মানুষকে হারিয়ে আবার ফিরে পাব কি-না, সেটা আশা ছিল না। সবার সহযোগিতায় তাকে ফিরে পেয়ে খুশি। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

এ সময় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টার দিকে রুমা উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক লুট ও ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

খখ/মো মি

আগে“জনগণের স্বার্থে আমি ও রেহানা সব সম্পত্তি ট্রাস্টে দান করেছি”- প্রধানমন্ত্রী
পরে“বান্দরবানে ব্যাংক ডাকাতিতে জড়িতরা রেহাই পাবে না”- স্বরাষ্ট্রমন্ত্রী