বাঁশখালীতে চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমের পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের প্রচারণা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমের দোয়াত-কলম প্রতীকের সমর্থনে প্রচারণা-উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

thai foods

সোমবার (৩ জুন) উপজেলার জলদী, গুনাগরী, চাম্বল ইউনিয়নে দিনব্যাপী এ নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আব্দুল আল মামুন, ইয়াসির আরাফাত, ফয়সাল বাপ্পি, বাঁশখালী সরকারী আলাউল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল আলম, মহানগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য রায়হানুল কবির শামীম, ফাহাদ আনিছ, আমিনুল ইসলাম শাওন, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, থানা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মসিউর রহমান, মিজানুর রহমান, শাহজাহান চৌধুরী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা অর্কিড দে, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ খোরশেদ, সিফাত প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ জেলা আওয়ামী রাজনীতির খোরশেদ আলম দুঃসময়ের একজন ত্যাগী নেতা। তিনি বাঁশখালীর যেকোনো দুর্যোগে সবসময়ই মানুষের পাশে থাকেন।

তিনি আগামী ৫ জুন নির্বাচিত হলে বাঁশখালী মডেল উপজেলায় পরিণত করবেন। শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার, সড়ক এবং কাঠামোগত উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁশখালী উপজেলার জনগণের মাঝে সরকারি সব সুযোগ-সুবিধা পৌঁছে দিবেন।

খখ/মো মি

আগেচট্টগ্রাম জেলায় ১৬ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সীতাকুণ্ড থানার কামাল উদ্দিন পিপিএম
পরেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন