সিএমপির আকবরশাহ থানার নতুন ওসি রোজিনা খাতুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুনকে পদায়ন করা হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুনকে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে অফিস আদেশে।

আকবরশাহ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
রোজিনা খাতুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তৃতীয় নারী ওসি।

এর আগে গতকাল বুধবার এক অফিস আদেশে জানানো হয় পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালী, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী, বন্দর বিভাগের পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর, জনসংযোগ শাখার পরিদর্শক মো. জাহেদুল কবিরকে চকবাজার, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক রমিজ আহমদকে সদরঘাট, পরিদর্শক মোহাম্মদ সোলাইমানকে পাঁচলাইশ, মো. আফতাব উদ্দিনকে চান্দগাঁও এবং পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এছাড়া ১০ সেপ্টেম্বর সিএমপির পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাকলিয়া এবং বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন ও বাকলিয়া থানার ওসিকে বদলি করে কাউন্টার টেররিজমে পাঠানো হয়।

খখ/মো মি

আগেসিএমপির খুলশী থানার নতুন ওসি মজিবুর রহমান
পরে“এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না”-সমন্বয়ক সারজিস আলম