চট্টগ্রামের ভাটিয়ারিতে অনুষ্ঠিত হলো কেএসআরএম ১০ম গলফ টুর্নামেন্ট

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) অনুষ্ঠিত হয়েছে ১০ম কেএসআরএম গলফ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে নারী, সিনিয়র ক্যাটাগরিসহ ১৫৮ জন গলফার অংশ নেন।

thai foods

এগলফ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম এনডিসি, পিএসসি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে প্রধান অতিথি চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি (প্রশাসন ও অর্থ) বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম, কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ইও মেজর (অব.) মো. মোকাদ্দেস হোসেন, কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম এবং আইন উপদেষ্টা ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম বলেন, ‘প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা। এজন্য কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। কেএসআরএম গ্রুপ বিজিসিসির শুধু টুর্নামেন্ট স্পন্সর নয়, তারা মেইন গেইটও স্পন্সর করেছে।

আমরা আশা করছি কেএসআরএমের সঙ্গে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।’

আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তিনি আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম বলেন, ‘দেশের সব বড় বড় প্রকল্পে কেএসআরএমের রড ব্যবহার হয় ব্যাপকহারে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এসব প্রকল্পের বাস্তবায়নে গর্বিত নির্মাণ অংশীদার ছিল কেএসআরএম।’

তিনি বলেন, আমাদের কাঁচামাল বিশ্বমানের। যেকোনো ডায়ামিটার ও গ্রেডের রড তৈরিতে সক্ষম আমরা। যা দিয়ে আমরা জাতির সেবা করছি। কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি প্রচুর। আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোত্তম সেবা নিশ্চিত করতে। আগামীতেও আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ-মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরুল মোমেন, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজ উদ্দিন, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়ুয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

শেষে গলফ টুর্নামেন্টে প্রতিযোগী গলফারের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

খখ/মো মি

আগেচাটখিল থানা পুলিশের অভিযান: ১টি চায়না রাইফেল উদ্ধার
পরেঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত