“আজ থেকে আমি জয় বাংলা বলব”-কাদের সিদ্দিকী

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়; এটা স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশে থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।

thai foods

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন, তাঁদের আমি সাধুবাদ জানাই। তাঁরা যদি ঠিকভাবে চলতে পারতেন, তাহলে বহু বছর তাঁদের মানুষ স্মরণ রাখত। তাঁরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তাঁরা বঙ্গবন্ধু, জিয়াউর রহমানসহ তাঁরা আমাদের কাউকে মানেন না। এটা ভালো নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন না হলে এই যে দালানকোঠা, ঘরবাড়ি, রাস্তাঘাট—এসব কিছুই হতো না। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করে, স্বাধীনতার পতন হয়েছে। না, কোনোমতেই না।’

এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী, মেয়ে কুঁড়ি সিদ্দিকী, কুঁশি সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেচট্টগ্রাম মহানগরীতে প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাতে পোশাককর্মীকে হত্যা
পরে“অস্বচ্ছল ও সমাজে নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করে চলেছে বর্তমান সরকার”-সমাজকল্যাণ সচিব