দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক এর মাতৃবিয়োগ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নেহালপুর গ্রামের নিবাসী সমাজসেবক স্বর্গীয় মাধব চন্দ্র চৌধুরীর সহধর্মিণী শ্রীমতি খুকী রাণী চৌধুরী গত ২৭ মে (মঙ্গলবার) নিজ বাসায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন।

thai foods

মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্নীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, প্রয়াত খুকী রাণী চৌধুরী দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরীর গর্ভধারিণী মাতা।

স্বর্গীয়া খুকী রাণী চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকা পরিবার, উপদেষ্টা সম্পাদক অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, নিউজ চাটগাঁ পত্রিকার আবাসিক সম্পাদক স্বপন মল্লিক, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ), চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নূর ও সদস্যবৃন্দ, নিউজ চাটগাঁ পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, লোহাগাড়ার সাংবাদিক মুনির উদ্দিন, সহ সম্পাদক মোহাম্মদ মুছা, দীপঙ্কর দাশগুপ্ত, সাজেদুল আলম চৌধুরী মিল্টন, কোর্ট প্রতিবেদক সাংবাদিক টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, মোঃ ইউসুফ, ফটো সাংবাদিক ডাংকু সরকার, সাংবাদিক রুমকি দেবী, উপজেলা প্রতিনিধিবৃন্দসহ পত্রিকা পরিবার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা, সৃজন সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খখ/মো মি

আগেদেশে প্রথম মনোরেল চট্টগ্রামে, চুক্তি সই
পরেবিজিএমইএর নির্বাচনে ৩১ পদে জয়ী ফোরাম প্যানেল