খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।
মে-২০২৫ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলামকে।
শনিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পদক ও সনদ তুলে দেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলামের হাতে।
সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধতন কর্মকর্তারা।

এছাড়াও অস্ত্র-মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, জিআর-সিআর ওয়ারেন্ট তামিলে জেলা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, এসআই রুবেল চন্দ্র সিংহ, এএসআই লুৎফর রহমান।
জানা গেছে, গত মে মাসে বাঁশখালী থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, জিআর-সিআরসহ গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয়।
এবিষয়ে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম ‘খাসখবর ডট নিউজ’কে বলেন, প্রত্যেক অর্জনই প্রেরণা জোগায়। আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম বাঁশখালীর’ অক্লান্ত পরিশ্রম জড়িত। এ অর্জনের নেপথ্যে সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। বাঁশখালী থানার জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।
কুমিল্লা জেলার লালমাই উপজেলার কৃতি সন্তান বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম
ইতিপূর্বে পুলিশের একাধিক ইউনিটে
দীর্ঘ সময় ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
খখ/মো মি


