ইপিজেড থানা পুলিশের অভিযান: ১৩ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুদ্দিন প্রকাশ ভেন্ডাইয়া গ্রেফতার

মজিবুর ও রুবেল নামে দুই ছিনতাইকারি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩টি মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুদ্দিন প্রকাশ ভেন্ডাইয়া (৪১) কে গ্রেফতার করেছে। এছাড়াও মজিবুর ও রুবেল নামে দুই ছিনতাইকারিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

thai foods

গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুদ্দিন প্রকাশ ভেন্ডাইয়া (৪১) ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোডস্থ ইউনুছ তৈয়বীর বাড়ির মোঃ ইউনুছের ছেলে।

পুলিশ জানায়, ২১ জুন দিবাগত রাত পৌনে ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া এর নেতৃত্বে এসআই মোঃ ফিরোজ সংগীয় অফিসার ফোর্স সহ ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোড ইউনুছ তৈয়বীর বাড়ী পারভেজ এর নির্মানাধীন বিল্ডিংয়ের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১৩টি মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুদ্দিন প্রকাশ ভেন্ডাইয়া (৪১) কে গ্রেপ্তার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে মজিবুর রহমান (৪২) ও মোঃ রুবেল প্রকাশ শামছুদ্দিন(২৮) কে দেশীয় তৈরী ২টি কাঠের বাটযুক্ত লম্বা ছোরা (যার ১টি দৈর্ঘ্য ২৬ ইঞ্চি, অপরটির দৈর্ঘ্য ২১ ইঞ্চি), ১টি কালো প্লাস্টিকের বাটযুক্ত চাপাতি (যার মোট দৈর্ঘ্য ১২ ইঞ্চি), ১টি কাঠের বাটযুক্ত ছুরি (যার দৈর্ঘ ১০ ইঞ্চি) ৬টি ৩ ফুট বিশিষ্ট লোহার রডসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়েছিল।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন,
এলাকায় দস্যূতা, ডাকাতি, চুরি, মাদক ব্যবসা, চোরাচালান ও চাঁদাবাজি’র ঘটনায় জড়িত থাকায় মোঃ সাইফুদ্দিন প্রকাশ ভেন্ডাইয়ার বিরুদ্ধে ইপিজেড ও বন্দর থানায় ১৩টি মামলা রুজু হয়। দায়েরকৃত এসব প্রায় মামলায় তিনি পলাতক আসামী।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন সময় তাদের সহযোগীরাসহ ভোর ও রাতের বেলায় অবৈধ অস্ত্রসহ চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করে থাকে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি বাঁশখালী থানার সাইফুল ইসলাম
পরেইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদি হামলায় নিহত