কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নতুন ওসি আবু মাহমুদ কাওসার হোসেন 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে  চৌদ্দগ্রাম থানায় পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলার বিদায়ী ওসিদের সাথে জেলা পুলিশের কর্মকর্তারা

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি আবু মাহমুদ কাওসার হোসেন চৌদ্দগ্রাম থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছর (২০২৪ সাল)   প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর আবু মাহমুদ কাওসার হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।

একটানা প্রায় ১ বছরের মতো তিনি সুনামের সাথে হাটহাজারী মডেল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর পর্যায়ক্রমে তাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাতকানিয়া থানার ওসি হিসাবে পদায়ন করা হয়।

হাটহাজারী, গোয়েন্দা শাখা (ডিবি) ও সাতকানিয়া থানায় দায়িত্ব পালন করা কালে ওসি আবু মাহমুদ কাওসার হোসেন নিজ কর্মদক্ষতায় অপরাধ দমন ও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভুমিকা রাখেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় হাটহাজারী, গোয়েন্দা শাখা (ডিবি) ও সাতকানিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ  কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি আবু মাহমুদ কাওসার হোসেন পুরস্কৃত হন।

মাদারীপুর জেলার কৃতি সন্তান কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নতুন ওসি আবু মাহমুদ কাওসার হোসেন পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের চট্টগ্রাম, কুমিল্লা জেলা ও পিবিআইসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি আবু মাহমুদ কাওসার হোসেন চৌদ্দগ্রাম থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামের হাটহাজারী মডেল থানার নতুন ওসি জাহিদুর রহমান
পরেআজ ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’: জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন