চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর পেনশনের ঘুষসহ গ্রেপ্তার পরিবার পরিকল্পনা সহকারী

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর বকেয়া-ভাতা ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজে হয়রানি ও ঘুষ নেওয়ার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

thai foods

বুধবার (১৪ জানুয়ারি) বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম-২ এর  উপপরিচালক রিয়াজ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বকেয়া-ভাতাদি ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজকর্মে হয়রানি ও ঘুষ চাওয়ার লিখিত অভিযোগ করেন একই অফিসের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ।

অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদক, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ থেকে একটি ফাঁদ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সূত্র জানায়, চাকরি থেকে অবসরকালীন চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়।

বারবার চাপের মুখে আবারও ২০ হাজার টাকা নগদ দেওয়া হয়। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকাসহ তাকে আটক করা হয়। এ সময় অফিসের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ৩৪ মামলার আসামি বার্মা সাইফুল গ্রেপ্তার
পরেইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪২৮