সিজেপির আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Oplus_131072
thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ছাত্রবিক্ষোভ ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

thai foods

ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ নেতৃত্বে ভারতজুড়ে তুমুল বিক্ষোভ চলে।

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ব্যাপক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই মূলত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলন গতি পায়।

গত সোমবার সিজেপির ডাকে হাজার হাজার বিক্ষোভকারী নয়াদিল্লিতে পার্লামেন্ট (সংসদ) অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। গত পাঁচ বছরের মধ্যে দিল্লিতে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।

এরপর সিজেপি ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই চাপের মুখেই আজ পদত্যাগের ঘোষণা দিলেন ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগের বিষয়টি জানিয়ে এক্সে (সাবেক টুইটার) দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, আবেগ এবং তাদের ন্যায়সংগত প্রত্যাশাকে গভীর সম্মান করি। প্রথম দিন থেকেই আমি এই পরিস্থিতির (পরীক্ষার প্রশ্নফাঁস) দায়ভার নিজের কাঁধে নিয়েছি।’

তিনি বলেন, গত ৩ মে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম দেখা দেওয়ার পর সরকার অবিলম্বে তা গুরুত্বের সঙ্গে নেয় এবং তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমার সংকল্প ছিল যে পরীক্ষা মাফিয়াদের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না, কারও সঙ্গে অন্যায় হতে দেব না। কিন্তু এই সময়েও দায়িত্বশীল পদে থাকা অনেক ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে বাধা সৃষ্টির চেষ্টা করেছেন, যা আমার মনকে অত্যন্ত ব্যথিত করেছে।’

বিবৃতির শেষে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার যে সুযোগ পেয়েছিলেন, সে জন্য তিনি চিরকৃতজ্ঞ।

খখ/মো মি

আগেসিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযান: ৬ ঘন্টার মধ্যে অপহৃত মা ও ছেলে উদ্ধার