পিপিএম (সাহসিকতা) পদক পেয়েছেন হাটহাজারী থানার এসআই রুপন নাথ

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: দেশসেরা  রাষ্ট্রপতির পুলিশ পদক ‘পিপিএম’ (সাহসিকতা) পদক পেয়েছেন হাটহাজারী মডেল থানার এসআই (নিরস্ত্র) রুপন নাথ।

thai foods

এসআই (নিরস্ত্র) রুপন নাথ হাটহাজারী মডেল থানায় কর্মরত থেকে সাহসিকতা, পুলিশিং সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পান।

তিনি হাটহাজারী মডেল থানায় দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছিলেন।

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন,পুলিশিং সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এসআই (নিরস্ত্র) রুপন নাথকে পিপিএম (সাহসিকতা) পদক পরিয়ে দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাথে করমর্দন করছেন এস আই রুপন নাথ 

হাটহাজারী মডেল থানায় দায়িত্ব পালনকালে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্যে উদঘাটন, ডাকাতি মামলার রহস্যে উদঘাটন সহ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই (নিরস্ত্র) রুপন নাথ। তার সক্রিয় নেতৃত্বে থানাটিতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান অগ্রগতি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের জন্য চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো- বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলি পদক (পিপিএম)-সেবা।

এস আই রুপন নাথকে পিপিএম (সাহসিকতা) পদক পরিয়ে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাউদ্দিন আহমেদ 

২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে এসআই (নিরস্ত্র) রুপন নাথ পর্যায়ক্রমে কুমিল্লা জেলার মুরাদনগর থানা, গৌরীপুর তদন্ত কেন্দ্র, ডিবি ও ডিএসবি। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা, জেলা  ডিবি ও কোম্পানীগঞ্জ থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র  বাকলিয়া থানা, চাকতাই পুলিশ ফাঁড়ি ও চকবাজার থানা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা, ও আখাউড়া থানা এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি  পুলিশের এসব ইউনিটে কর্মরত থেকে সুনামের সাথে চাকরি করেন।

খখ/মো মি

আগেআত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
পরেসিডিএ চেয়ারম্যানকে ১৭ দফা দাবি সম্বলিত  আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি প্রদান