করোনায় ১ মাসে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তঃ মৃত্যু ৪৪, শনাক্ত ২৩২২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা পরিস্থিতি আবারও উর্ধ্বমুখী হয়েছে। আজ একমাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে।দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।

thai foods

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৫৫৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন। এছাড়া চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১১, খুলনায় ৬, সিলেটে ২, রংপুর ৫ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

মৃত্যু ও শনাক্তের এ সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত মাসের ৯ তারিখে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৭ জন নারী। এদের মধ্যে বাসায় ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৩৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৪১ হাজার ৪৭৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২১ হাজার ৭৩৩ জন।

খখ/মো মি

আগেসুনীল ছেত্রীই হারিয়ে দিলো বাংলাদেশকে!
পরে৬৬৫১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন করলো একনেক