করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোয় কমেছেঃ মৃত্যু ১৮৫, শনাক্ত ৮৭৭২

ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জনের মৃত্যু হয়েছে
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ কঠোর বিধিনিষেধের সপ্তাহ পার হওয়ার পর সুফল মেলতে শুরু করেছে করোনা পরিস্থিতির। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোয় কমেছে। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ১৮৯ জনে। গত ১৪ দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ। গতকাল ৯ জুলাই দেশে সর্বোচ্চ ২১২ জন মৃত্যু হয়।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৭২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৪৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৩৫টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ২৩১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ২৩১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি নমুনা। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ষাটোর্ধ ৯২ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২১ জন ও মহিলা ৬৪ জন। যাদের মধ্যে বাসায় ১২ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জন, খুলনা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেরূপগঞ্জ অগ্নিকাণ্ডঃ সজীব গ্রুপের চেয়ারম্যান,সিইওসহ আটক ৮
পরেআগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা