আইসিইউতে গণসংগীতশিল্পী ফকির আলমগীর

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন।

thai foods

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তার স্ত্রী সুরাইয়া আলমগীর।

গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছিল। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘তাঁর ফুসফুস ২৫ শতাংশ সংক্রমিত। বর্তমানে তাঁর অক্সিজেন ঘণ্টায় ৬০ লিটার করে লাগছে। ফকির আলমগীর সাহেব খুব কষ্ট পাচ্ছেন। আমরা সবাই খুবই চিন্তিত। সবাই ওর জন্য দোয়া করবেন।’

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এ শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদকে ভূষিত করে।

তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন ফকির আলমগীর। গানের পাশাপাশি লেখালেখিও করেন তিনি।
‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যাঁরা আছেন হৃদয়পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তাঁর।

খখ/মো মি

আগেমাশরাফির রেকর্ড কেড়ে নিলেন তামিম ইকবাল!
পরেঅধ্যাপক ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন