খাসখবর বিনোদন ডেস্ক➤ আবারও বিয়ের ইঙ্গিত দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সী। তৃতীয় বারের মতো বিয়ে করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে পাত্র কে, সেটি এখনই জানাতে চাননি তিনি।
চলতি বছরের এপ্রিল মাসে জানিয়েছিলেন স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তার। গত এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি।
অতীত ভুলে নতুন জীবন সাজাতে চান গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সী। সেই আভাস দিলেন আবারও।- “নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি–বিচ্ছেদ কখনও মধুরও হয়।”

বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি নিজেই। তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে যাচ্ছি। তবে পাত্র কে- সেটা এখনই জানাতে চাই না।’
২৮ জুলাই দুপুরে ন্যান্সী তার ফেসবুক ভেরিফায়েড পেজে স্বামীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন-‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনও মধুরও হয়।’
সংসার ভাঙা নিয়ে ন্যান্সী গণমাধ্যমকে বলেন, ‘আমার যা বলার তা ফেসবুক স্ট্যাটাসেই রয়েছে। আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে, আমি একটু একা থাকতে চাই। সেই কাজটিই আসলে সম্পন্ন করলাম। আমি কখনও কোনো কিছুই লুকাই না। তাই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছি। অনেক বছর পর একা হলাম। এ এক নতুন অভিজ্ঞতা। কিছু দিন এভাবেই থাকতে চাই। আবারও বিয়ে করতে চাই, তবে তা কখন হবে তা বলতে চাচ্ছি না। তবে যা-ই করি না কেন, সবাই তা জানতে পারবেন। বিয়ের খবর লুকানোর বিষয় নয়। এটি একটি সুন্দর বিষয়। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’
নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের ওই সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরে নাজিমুজ্জামান জায়েদ নামে আরেকজনকে বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। তার সঙ্গেও বিচ্ছেদের পর নতুন সংসার গড়তে যাচ্ছেন ন্যান্সি।
খখ/মো মি


