চট্টগ্রামেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। চট্টগ্রামের ১৫ উপজেলায় দুই ধাপে চলবে এবারের হালনাগাদ কার্যক্রম। প্রথম ধাপে শুক্রবার থেকে শুরু হয়েছে ছয়টি উপজেলায় এ কার্যক্রম, যা চলবে ৯ জুন পর্যন্ত।

thai foods

১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা)। ছয় উপজেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় ২৩ জুন নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এ ছাড়া সন্দ্বীপে ২৯ জুলাই, কর্ণফুলীতে ১৪ জুলাই, লোহাগাড়ায় ৬ জুলাই, পটিয়ায় ৩ জুলাই এবং আনোয়ারা উপজেলায় ৮ জুলাই শেষ হবে নিবন্ধন কার্যক্রম।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। এবার ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ ১৬ বছর বয়সীদের তথ্যও নেওয়া হচ্ছে। তারা পরে বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন ২০২৪ ও ২০২৫ সালে। তথ্য সংগ্রহের পর সংশ্নিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ দিয়ে এবং ছবি তুলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপে জেলার বাকি ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ১ আগস্ট থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাভুক্ত ৪১টি ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে, যা শেষ হবে ১৮ অক্টোবর। ছবিসহ নিবন্ধনের কাজ চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

খখ/মো মি

আগে১২০ ভরি সোনা আত্মসাতের অভিযোগে চাকরি হারালেন পুলিশ সুপার আলতাফ হোসেন
পরেকান চলচ্চিত্র উৎসব মাতাচ্ছেন ঐশ্বরিয়া রাই- দীপিকা পাড়ুকোন!!