ওযু করে মাস্ক পরে যেতে হবে মসজিদে, নামাজ আদায়ে ১০ নির্দেশনা

মসজিদে,মুসল্লি,করোনা,নামায,মাস্ক,নির্দেশনা,ধর্ম মন্ত্রণালয়
thai foods

খাসখবর ধর্ম ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মুসল্লিদের বাসা থেকে ওযু করে মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই মাস্ক পরতে নির্দেশনা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। তাছাড়াও মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ১০টি নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

thai foods

করোনার সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য শুরু হওয়া দেশব্যাপী কঠোর বিধিনিষেধ চালুর দিন আজ সোমবার (৫ এপ্রিল) এসব নির্দেশনা দিয়ে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়।

নির্দেশনাগুলো হলো :

১. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩. মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, মুসল্লিদের নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

৪. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৫. শিশু, বয়োবৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন।

৬. সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৮. মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

৯. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামরা দোয়া করবেন।

১০. সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এই নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

খখ/প্রিন্স

আগেদেশে করোনা শনাক্তে ৭ হাজার পেরিয়েছে আজও, মৃত্যু ৫২
পরেরমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা