কবি হেলাল হাফিজ সিএমএইচ-এ ভর্তি

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্কঃ কবি হেলাল হাফিজকে ভর্তি করা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

thai foods

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

জানা গেছে, কয়েকদিন ধরে হেলাল হাফিজের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এখন ওই হাসপাতালে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

হেলাল হাফিজ প্রধানত চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।

এর আগে, বার্ধক্যজনিত জটিলতায় গত বছরের আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল হেলাল হাফিজকে।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি।

লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরের সম্পাদনা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তার দ্বিতীয় কবিতার বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশ হয়।

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কখনো সংসারমুখী হননি। থাকতেন রাজধানীর একটি আবাসিক হোটেলে। তার কবিতার অসংখ্য পঙক্তি এখন মানুষের মুখে মুখে।

খখ/মো মি

আগে“আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোও সমীচীন নয়”-ড. হাছান মাহমুদ
পরেযুক্তরাষ্ট্রে মোহাম্মদ ইমরান ও ভারতে মোস্তাফিজুর রহমান নতুন রাষ্ট্রদূত