যুক্তরাষ্ট্রে মোহাম্মদ ইমরান ও ভারতে মোস্তাফিজুর রহমান নতুন রাষ্ট্রদূত

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ ইমরান ও ভারতে নিয়োগ পেলেন নতুন হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

thai foods

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ওয়াশিংটনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আর ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেভোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান ভারতের আগে সংযুক্ত আরব আমিরাতে এবং এর আগে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। মোহাম্মদ ইমরান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

অপরদিকে, রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান জেনেভার আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। পেশাদার এ কূটনীতিক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। মোস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

খখ/মো মি

আগেকবি হেলাল হাফিজ সিএমএইচ-এ ভর্তি
পরেসাংবাদিক সোহানা তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার