খালেদা জিয়ার গুলশানের বাসার আরো ৮ জনের করোনা পজেটিভ

করোনা, খালেদা জিয়া,গুলশান,বাসায়,আক্রান্ত,পজেটিভ
thai foods

খাসখবর মহামারী ডেস্ক : রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে বাড়িতে থাকছেন, সেই ‘ফিরোজায়’ তিনি ছাড়াও আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। 

thai foods

আজ রবিবার বিকালে খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন।

তিনি বলেন, খালেদা জিয়াসহ তার বাসার ৯ জনের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই তিনি চিকিৎসা নেবেন।

ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে বেগম জিয়ার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল জানান তিনি।

এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খখ/প্রিন্স

আগেকাফনের কাপড়ের সংকট হয় এমন পরিবেশ তৈরি করবেন না-সুজন
পরেসৌদি আরবে রোজা শুরু মঙ্গলবার থেকে