সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; নিহত ২২ জনের মধ্যে ১৩ জন বাংলাদেশির পরিচয় শনাক্ত 

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ১৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে যাওয়ার পথে তাদের বহনকারী বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে মোট ২২ জন নিহত হন।

thai foods

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম; কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা; নোয়াখালীর মো. হেলাল; লক্ষ্মীপুরের সবুজ হোসাইন; কক্সবাজারের মো. আসিফ ও মোহাম্মদ হোসেন; গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি; চাঁদপুরের রুকু মিয়া; কক্সবাজার মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিদেশি ১২ যাত্রীদের মধ্যে ৫ জনকে মৃত এবং ৭ জনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিরা হচ্ছেন, চট্টগ্রাম সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার আল আমিন ও বুরহান উদ্দিন, লক্ষীপুরের মিনহাজ ও রিয়াজ, চাঁদপুর কচুয়ার জুয়েল, মাগুরার আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার ইয়ার হোসাইন ও জাহিদুল ইসলাম ও যশোরের মোশাররফ হোসাইন। এ ছাড়া চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আব্দুল হাই, রানা, সেলিম, দেলোয়ার হোসাইন, হোসাইন আলী ও কুদ্দস।

উল্লেখ্য, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসে ৪৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ মার্চ) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গণমাধ্যমকে জানান, আহত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া মোট মৃতের সংখ্যা ২২ জন বলে সৌদি আরব থেকে জানা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

একটি সূত্র জানায়, খাদে পড়ে যাওয়ার কারণে মৃতদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে মরদেহের পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছে।

খখ/মো মি

আগে“পাহাড়তলীসহ চট্টগ্রামের সকল বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে”- ডিসি চট্টগ্রাম
পরেআদালতের নির্দেশে মামলা দায়েরের পর ডোবায় মিলল নিখোঁজ শিশু আয়নীর লাশ