লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি

লাইফ সাপোর্টে, বাংলা একাডেমি,শামসুজ্জামান খান
thai foods

খাসখবর সাহিত্য ডেস্ক : করোনার কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

thai foods

তাঁর শারীরিক পরিস্থিতি আরো অবনতি হওয়ায় সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন।

সোমবার (১২ এপ্রিল) বাংলা একাডেমির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলা একাডেমি সূত্র জানায়, শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, জানিয়েছিল বাংলা একাডেমি।

সেসময় জানানো হয়, শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার-পাঁচদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

খখ/মো মি

আগেদেশে করোনা মৃত্যুর ফের রেকর্ড : একদিনে ৮৩-শনাক্ত ৭২০১
পরেচসিকের মোবাইল কোর্ট : মুখে মাস্ক নেই-৬ পথচারীর জরিমানা