খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির পতেঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর মো. আফতাব হোসেনকে।
আজ ২৫ মে (বৃহস্পতিবার) বিকালে পতেঙ্গা
থানার বিদায়ী ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।
গত ২৩ মে (মঙ্গল বার) সিএমপির এক আদেশে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে সিএমপির বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর
মো. আফতাব হোসেনকে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
পতেঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে গত ৩ মে পুলিশ সদর দপ্তরের এক আদেশে চট্টগ্রাম রেঞ্জে ইন্সপেক্টর পদে বদলি করা হয়।
ইন্সপেক্টর মো. আফতাব হোসেন কাউন্টার টেরোরিজমে দায়িত্ব পালনকালে বেশ কিছু আলোচিত মামলার ক্লু উদঘাটনে সফলতা দেখিয়েছেন। এর আগে তিনি খুলশী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


