চন্দনাইশে বিরল প্রজাতির এক জোড়া রাজ ধনেশ পাখি উদ্ধার, পাচারকারিকে ৪ মাসের সাজা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার  চন্দনাইশ থানা পুলিশ বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় এক জোড়া রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে। এক পাচারকারিকে আটকের পর ভ্রাম্যমান আদালত ৪ মাসের সাজা দিয়েছে।

thai foods

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় এক জোড়া রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে। পাচারের কাজে জড়িত থাকায় মো: মিজানুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, আজ ২৮ মে রাত পৌনে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় শ্যামলী পরিবহন বাস থেকে ২ টি (এক জোড়া) বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। পাচারের কাজে জড়িত থাকায় মো: মিজানুর রহমান নামের এক পাচারকারীকে
আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ মাসের সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্ত পাচারকারী হলো, পাবনা জেলা বেড়া থানার সিংহাসন এলাকার মৃত ফজিআর রহমানের ছেলে মো: মিজানুর রহমান (৪৭)।

খখ/মো মি

আগেবাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, ২ কারবারি গ্রেপ্তার
পরে“বঙ্গবন্ধু বলেছিলেন জনগণই শক্তি, জনগণই ক্ষমতার উৎস, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী”-শেখ হাসিনা