খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার আমতলস্থ শাফিনা হোটেল, ফলমন্ডিস্থ সিলভার ইন হোটেল ও লালদীঘি পাড়স্থ হোটেল লালদীঘি থেকে ২৮ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চিহ্নিত এসব আবাসিক হোটেল থেকে ২৮ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে।নকোতোয়ালী থানাধীন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার সময় পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আমতলস্থ শাফিনা হোটেল ও ফলমন্ডিস্থ সিলভার ইন হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ২ জন খদ্দর ও ৪ জন পতিতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, ইরফান তাজুয়ার (২৬), তায়েফ বিল্লা মোঃ কাশেম(৩০), অফি ত্রিপুরা(১৯), বিথী আক্তার বৃষ্টি (১৯), মনি আক্তার(১৮), সঞ্চিতা পোদ্দার(১৯)।
পৃথক অভিযানে একইদিন রাত অনুমান ১টার দিকে কোতোয়ালি থানাধীন লালদিঘীস্থ হোটেল লালদীঘিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৪ জন পুরুষ (খদ্দর) এবং ৪ জন মহিলা (পতিতা) আটক করা হয়।
২৬ জুলাই সকাল পৌনে ১০টা সময় অপর অভিযানে কোতোয়ালি থানাধীন হোটেল সিলভার ইন থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৪ জন পুরুষ (খদ্দর) ও ১০ জন মহিলা (পতিতা) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মিহির সরকার,মোহাম্মদ জাহেদ, মোঃ হাসান, মোঃ আলাউদ্দিন, মাহি আক্তার রুনা, আরিফা বেগম, শারমিন
আক্তার, জোতা আক্তার, বিথী আক্তার বৃষ্টি, বৃষ্টি আক্তার, অপি ত্রিপুরা, মাইশা আক্তার, মনি আক্তার, সঞ্চিতা পোদ্দার।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


