আবারো করোনার সেঞ্চুরি, চট্টগ্রামের ২৩ জনসহ একদিনে মৃত্যু ১০১

২৪ ঘন্টায় শনাক্ত ৩৪৭৩-সুস্থ্য হয়েছেন ৫৯০৭ জন
করোনা, আক্রান্ত,শনাক্ত,বিষ,মৃত্যু,চট্টগ্রাম
thai foods

খাসখবর মহামারী দেশ : ‘সর্বাত্মক লকডাউন’র চতুর্থ দিনেও ২৪ ঘন্টা আগের সর্ব্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছুঁয়েছে করোনা। টানা দ্বিতীয় দিনও সেঞ্চুরি পার করল প্রাণঘাতী এ ভাইরাস।

thai foods

এদিন চট্টগ্রাম বিভাগের ২৩ জনসহ প্রাণ দেশে মোট হারিয়েছেন ১০১ জন। একদিনে করোনা সংক্রমণ নিয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটিই। অবশ্য আাগের দিনও মৃত্যুর সংখ্য ছিল একই, ১০১।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়েও করোনার নমুনা পরীক্ষা কম হয়েছে। তাতে করে করোনা সংক্রমণও শনাক্ত হয়েছে আগের দিনের চেয়ে কম।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) দেশে আরও ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এনিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

নতুন যে ১০১ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩২ জন নারী। তাদের দুজনের মৃত্যু বাসায় হলেও বাকি ৯৯ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

মৃত এই ১০১ জনের মধ্যে ৫৮ জন ষাটোর্ধ্ব, ২৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী আট জন এবং ৩১ থেকে ৪০ বছর ও ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন করে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

তাছাড়া ২৪ ঘন্টায় নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৩ জন,ময়মনসিংহ বিভাগে তিন জন, রাজশাহী ও সিলেট বিভাগে দুই জন করে এবং বরিশাল বিভাগে একজন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন।

এ পর্যন্ত করোনায় মারা গেলেন ১০ হাজার ২৮৩ জন। সংক্রমণ শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

খখ/প্রিন্স

আগেহেফাজত নেতা মাওলানা জালাল উদ্দিন গ্রেফতার
পরেসাতকানিয়ায় ট্রাক চালকের সিটে কোটি টাকার ইয়াবা, আটক ২