চট্টগ্রামে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি জাহিদ হোসেন গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার হৃদয় হত্যা মামলার প্রধান আসামি মো. জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনির লালঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া জাহিদ হোসেন (২৩) কুমিল্লার লাকসাম থানাধীন বাগমারা শ্রীতুষি বাজার এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাসের রেলওয়ে কলোনির সামনে থেকে ছোরাসহ জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গত ২১ নভেম্বর আমবাগান এলাকায় হৃদয় (২৪) নামে এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যু হয়। ঘটনার পর মামলার প্রধান আসামি পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় আসার খবর পেলে তাকে রেলওয়ে কলোনির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এস আলম নামে একজনের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। হাতাহাতিও হয়েছিল তাদের। এস আলম আবার হৃদয়ের বন্ধু। ঘটনার দিন জাহিদসহ তিনবন্ধু মিলে ব্যাটারিচালিত রিকশায় এক জায়গায় যাচ্ছিল।

পথেই এস আলম রিকশা আটকে তাদের সঙ্গে তর্কাতর্কি ও মারামারি শুরু করে। হৃদয় তখন এস আলমের সঙ্গেই ছিল। একপর্যায়ে জাহিদ ও তার সঙ্গে থাকা বন্ধুরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেদিনই হৃদয় মারা যায়। পরদিন হৃদয়ের মা বাদি হয়ে জাহিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুইজনকে আসামি করে খুলশি থানায় মামলা করেন।

ওসি আরও জানান, ‘ঘটনার পর থেকেই পুলিশ তাদের ধরতে অভিযানে নেমে পড়ে। খবর পেয়ে জাহিদকে আমরা গ্রেফতার করি। সে আমাদের আরও দুইজনের নাম বলেছে। তাদের ধরতে আমাদের অভিযান চলছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। এস আলমকেও আমরা ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার করেছিলাম। পরে সে জামিনে বের হয়ে যায়।’

খখ/মো মি

আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবা খুন
পরেএবার প্রথম পর্যায়ে ১ বছরের বেশি মেয়াদের সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির