চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবা খুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। গরুকে ভুসি খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

thai foods

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে লোহাগাড়া
উপজেলার পুটিবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৫০) ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামবিলা গ্রামের বাসিন্দা। খুনের দায়ে তার ২০ বছর বয়সী কন্যা হুমাইরা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, ‘সকালে গরুকে ভুসি খাওয়ানোকে কেন্দ্র করে হুমাইয়ার সঙ্গে আবদুর রহমানের কথা কাটাকাটি হয়। এরপর হুমাইরাকে থাপ্পড় মারেন তিনি। এতে রেগে গিয়ে ধারালো দা দিয়ে পিতার ঘাড়ে কোপ দেয় সে। পরে স্থানীয়রা আবদুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।’

খখ/মো মি

আগেসিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবলাররা
পরেচট্টগ্রামে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি জাহিদ হোসেন গ্রেপ্তার