খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ ১ জন তেল চোরকে গ্রেফতার করেছে।
গত ১৩ মার্চ সদরঘাট থানাধীন মাঝিরঘাট নারিকেল তলা কর্ণফুলী নদীর তীর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার শেখ আহম্মদ (৪০) কর্ণফুলী থানার
চরপাথরঘাটা ১নং ওয়ার্ডের কালা মিয়ার ছেলে।
এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, সদরঘাট থানাধীন মাঝিরঘাট নারিকেল তলা সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা হতে ৩৬০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। নৌকায় ভর্তি ১২ টি নীল রংয়ের প্লাস্টিকের কন্টিনে ৩০ লিটার করে ৩৬০ লিটার ডিজেল তেল রয়েছে। এসময় শেখ আহম্মদ নামে ১জন তেল চোরকে আটক করা হলেও হায়দার ও শহিদুল ইসলাম নামে অপর ২ তেল চোর কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
খখ/মো মি


