বাকলিয়ায় হুমায়ন কবির হত্যা মামলার আসামি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হুমায়ন কবির হত্যা মামলার আসামি আতিক হাসানকে গ্রেপ্তার করেছে। এসময় খুনের ঘটনায় ব্যবহৃত ১টি ছোরা উদ্ধার করা হয়।

thai foods

বোয়ালখালী থানাধীন আল্লাহ ওয়ালা মাজার এলাকা হতে এজাহারনামীয় আসামী আতিক হাসান (১৯)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী আতিক হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের উত্তর কোলাগাঁও ইউসুফ বাপের মাজার সংলগ্ন এমদাদের বাড়ীর মোঃ এমদাদ হোসেনের ছেলে, সে বর্তমানে নগরীর বাকলিয়া থানার চাক্তাই, ভেড়া মার্কেট জোৎস্নার কলোনীতে বসবাস করতো।

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেটস্থ টু-স্টার নামীয় খাবার হোটেলস্থ আবদুর রহমানের পান দোকানের সামনে ফুটপাতের উপর সফিকুর রহমানের ছেলে হুমায়ুন কবিরকে আসামী আতিক হাসান এবং অজ্ঞাতনামা আসামী পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে খুন করে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে নিহতের বাবা সফিকুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেয়া হয় এসআই মোঃ শরীফুল আলমের উপর। এ ঘটনায় ‘টিম বাকলিয়া’ চট্টগ্রাম জেলার পটিয়া ও বোয়ালখালী থানা এলাকায় ৪৮ ঘন্টার বিরতিহীন অভিযান চালিয়ে বোয়ালখালী থানাধীন আল্লাহ ওয়ালা মাজার এলাকা হতে এজাহারনামীয় আসামী আতিক হাসান (১৯)’কে গ্রেফতার করে।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো আফতাব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী আতিক হাসান মামলার ঘটনার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্য বিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

এ অভিযানে নেতৃত্ব ছিলেন এসআই আনোয়ার হোসেন ও এসআই শরীফুল আলম।

  • খখ/মো মি
আগেবৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল-মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
পরেজেলে সেজে চকরিয়া থানা পুলিশের অভিযান: ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ!